Search This Blog

Tuesday, October 22, 2013

জিএম কাদেরকে পদত্যাগের নির্দেশ

জাতীয় পাটির্র চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তার ছোট ভাই জিএম কাদেরকে মন্ত্রিসভা থেকে সরে আসার নির্দেশ দিয়েছেন। প্রথমে গত মাসে এবং সর্বশেষ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সোমবার তাকে পদত্যাগ করতে বলেছেন বলে বিশেষ একটি সূত্র জানিয়েছে।

জিএম কাদের এক মাস আগে থেকেই পদত্যাগপত্র পেশ করার মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছেন। তফসিল ঘোষণার দু’ একদিন আগে এইচ এম এরশাদ মহাজোট থেকে বেরিয়ে আসবেন বলেও জানা গেছে।

জিএম কাদের জানিয়েছেন, পার্টির সিদ্ধান্ত অনুযায়ীই তিনি কাজ করবেন।

গত রোববার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন এরশাদ। বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের জানান, জাতীয় পার্টি আগামী নির্বাচনেও আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটে থাকবে। আর বিএনপি নির্বাচনে না এলে জাতীয় পার্টি যাবে বিরোধী দলে। তবে পরদিন সোমবার এক সংবাদ সম্মেলনে এরশাদ দাবি করেন, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। আশরাফের বক্তব্যকে তিনি মিথ্যা ও ভিত্তিহীন হিসেবে অভিহিত করেন। এরশাদের ভিন্ন ভিন্ন বক্তব্যের কারণে কেউই ঠিক করে বলতে পারছেন না, আগামীতে জাতীয় পার্টির অবস্থান কী হবে।

No comments:

Post a Comment