আওয়ামী লীগ সংবাদ সম্মেলন ডেকেছে। বুধবার বেলা ১১টায় আওয়ামী লীগ সভাপতি ও
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন
হবে।
এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দেশের বিদ্যমান সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আওয়ামী লীগের উপ-দফতার সম্পাদক এডভোকেট মৃণাল কান্তি দাস।
উল্লেখ্য, ১৮ অক্টোবর নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ৩ দিনের মাথায় সোমবার বিরোধীদলীয় নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১৯৯৬ ও ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে থাকা ২০ উপদেষ্টার মধ্য থেকে আওয়ামী লীগ ৫ জন ও বিএনপি ৫ জনের নাম প্রস্তাব করে নির্বাচনকালীন সরকার গঠনের রূপরেখা দেন।
এই প্রস্তাব দেয়ার পরদিন মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেয়া নির্বাচনকালীন সরকারের প্রস্তাবনা সংবলিত চিঠি নিয়ে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বাসায় যান। এরআগে বিএনপির এক অনুষ্ঠান চলাকালে সৈয়দ আশরাফ মির্জা ফখরুলকে ফোন করেন।

No comments:
Post a Comment