নিহত তানজিব পিয়ান অনিক (১৬) রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে
নবম শ্রেণিতে পড়তেন। তার বাসা রামপুরার বনশ্রী এলাকায়।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাড্ডা থানার ওসি এম এ জলিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, অনিক ও তার কয়েকজন বন্ধু মিলে ঝিলে গোসল করতে নেমেছিল। অনিক সাঁতার জানত না।
এক
পর্যায়ে অনিক ডুবে গেলে তার বন্ধুরা স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার
করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক
অনিককে
মৃত ঘোষণা করেন।
ওসি জলিল বলেন, “নিহতের স্বজনরা লাশের ময়নাতদন্ত
চাইছেন না। তাই ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ
করা হচ্ছে।”
No comments:
Post a Comment