গাজীপুরে কাশিমপুর কারাগারে বন্দি মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির
দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীকে ফাঁসির রায় পুনর্বিবেচনার
(রিভিউ) আবেদন খারিজ হওয়ার রায় পড়ে শুনানো হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কারাগারের ভেতর তাকে এ রায় পড়ে শুনানো হয়। ৬৩
বছর বয়সী মানবতাবিরোধী অপরাধী মীর কাসেম কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ
কনডেম সেলে বন্দি রয়েছেন।
কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মীর কাসেম আলীর রিভিউ মামলার পূর্ণাঙ্গ রায় মঙ্গলবার দিবাগত (৩১ আগস্ট) রাত ১২টা ৪৮ মিনিটে কাশিমপুর কারাগারে এসে পৌঁছায়। পরে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে তাকে তা পড়ে শুনানো হয়েছে। এ সময় মীর কাসেমের আচার-আচরণ স্বাভাবিক ছিল বলে জানান প্রশান্ত কুমার বণিক।

রাষ্ট্রপতির কাছে মীর কাসেম আলী প্রাণভিক্ষা চাইবেন কি না, জানতে চাইলে মীর
কাসেম সময় চেয়েছেন এবং চিন্তাভাবনা করে পরে জানাবেন বলে জানান জেল সুপার।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ রিভিউ আবেদনের শুনানি শেষে মঙ্গলবার সকালে মীর কাসেমের ফাঁসি বহাল রেখে রায় ঘোষণা করেন। এর পরপরই বিকেল সোয়া ৫টার দিকে ২৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। প্রধান বিচারপতি নিজে রায় লেখার পর অন্য বিচারপতিরা এতে একমত পোষণ করে স্বাক্ষর করেন।
২০১০ সালের ২৯ জুন থেকে মীর কাসেম কাশিমপুর কারাগারে আছেন। তার ফাঁসি বহাল রাখার প্রতিবাদে বুধবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে স্বাধীনতাবিরোধী দল জামায়াতে ইসলামী। মীর কাসেমের রিভিউ খারিজের পর কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার ও আশপাশের এলাকায় সতর্কতা বাড়ানো হয়। কারাগারের নিরাপত্তাও জোরদার করা হয়।

No comments:
Post a Comment