নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ৪ হাজার লিটার চোরাই
পাম অয়েলসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে কোস্টগার্ড পাগলা স্টেশন।
সোমবার দিনগত রাত ২টায় কোস্টগার্ড পাগলা স্টেশনে অভিযান চালিয়ে চোরাই পাম অয়েলসহ পাঁচ জনকে গ্রেফতার করে তারা।
কোস্টগার্ড পাগলা স্টেশনের স্টেশন কমান্ডার সাব লে. হাসানুর রহমান জানান, সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় শীতলক্ষ্যা নদীতে নিয়মিত টহল দেওয়ার সময় ইঞ্জিন চালিত একটি স্টিল বোট আটক করা হয়। পরে তল্লাশি করে ওই বোট থেকে চোরাই পথে আনা প্রায় ৪ হাজার লিটার অপরিশোধিত পাম অয়েল উদ্ধার করা হয়। এসময় পাঁচ চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন মো. মোমেন হোসেন (২৩), মো. কালাম (২৫), মনির হোসেন (৩৫), জাহাঙ্গীর আলম (২২) ও বায়জিদ হোসেন (১৮)।

No comments:
Post a Comment