রাজশাহীতে তুচ্ছ ঘটনার জের ধরে হামলার শিকার হয়েছেন রাজশাহীর স্থানীয় দৈনিক
সোনালী সংবাদের রিপোর্টার মো. মাসুদ। সোমবার রাত ১১টার দিকে নগরীর
সোনাদীঘি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে তিনি চিকিত্সাধীন আছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাতে তিনি তার অসুস্থ শ্বশুরকে হাসপাতালে দেখে অটোরিকশায় করে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন। ওই অটোরিকশায় যাত্রী হিসেবে নগরীর রাজারহাতা এলাকার আলী হাসানের ছেলে মাহামুদুল হাসান মুন্নাও ছিল।
মুন্না অটোরিকশার সামনে বসে থাকা অবস্থায় থুথু ফেললে তা মাসুদ ও তার স্ত্রীর শরীরে গিয়ে পড়ে। এ ঘটনার প্রতিবাদ করায় তার সঙ্গে মুন্নার তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।
পরে অটোরিকশাটি নগরীর সোনাদীঘি মোড় এলাকায় পৌঁছালে মুন্না তার কাছে থাকা দেশী ধারালো অস্ত্র দিয়ে মাসুদকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
এ সময় স্থানীয়রা মাসুদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি এবং মুন্নাকে হাতেনাতে ধরে পাশে টহল পুলিশের হাতে সোপর্দ করেন।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমানজানান, মুন্না বর্তমানে থানা হাজতে আটক রয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত কেউ মামলা দায়েরের জন্য থানায় আসেনি। মামলা হলে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেয়া হবে বলে পুলিশ জানায়।

No comments:
Post a Comment