Search This Blog

Tuesday, October 22, 2013

নাটোরে ২ গ্রামবাসীর সংঘর্ষে যুবক নিহত

জেলার সিংড়া উপজেলায় ২ গ্রামবাসীর সংঘর্ষে আব্দুল গণি (২৬) নামে এক যুবক নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। নিহত আব্দুল গণি উপজেলার কোশাবাড়ী গ্রামের ফজদার মোল্লার ছেলে।

মঙ্গলবার সকালে উপজেলার পুঠিমারী গ্রামবাসীর সঙ্গে কোশাবাড়ী গ্রামবাসীর সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার রাতে উপজেলার পুঠিমারী ও কোশাবাড়ি গ্রামের লোকজনের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা নিয়ে কথাকাটাকাটি হয়। সকালে এর জের ধরে উভয় গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আব্দুল গণি ঘটনাস্থলেই মারা যান।

আহতদের মধ্যে ৬ জনকে নাটোর সদর হাসপাতাল এবং অন্যদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

No comments:

Post a Comment