মঙ্গলবার দুপুরে দিনাজপুরে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।
স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেয়ার পাশাপাশি বেশকিছু উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করবেন তিনি।
দলীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুর আড়াইটায় তাকে বহনকারী হেলিকপ্টারটি দিনাজপুরে অবতরণের পর সার্কিট হাউজে কিছুক্ষণ বিশ্রাম নেবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর তিনটার দিকে তিনি সমাবেশস্থল ঐতিহাসিক গোরা শহীদ ময়দানে উপস্থিত হয়ে ভাষণ দেবেন।
এর আগে জনসভাস্থল থেকেই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত বহুতল বিশিষ্ট ড. এম এ ওয়াজেদ একাডেমিক ভবন, দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালকে ৫শ’শয্যায় উন্নীতকরণ, মোহনপুরের আত্রাই নদীতে ও বোচাগঞ্জের টাঙন নদীতে রাবার ড্যাম, বিরামপুর, বীরগঞ্জ, বিরল, হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ থেকে ৫১ শয্যায় উন্নীতকরণ, বোচাগঞ্জ আব্দুর রউফ চৌধুরী অডিটোরিয়াম, বিরল পৌরসভা ভবন, দিনাজপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দিনাজপুর সরকারি কলেজের একাডেমিক কাম পরীক্ষা হল, সেতাবগঞ্জ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, আটগাঁও দাখিল মাদ্রাসা, রাজুনিয়া উচ্চ বিদ্যালয়, হালজা উচ্চ বিদ্যালয় ও ওকড়া দাখিল মাদ্রাসার একাডেমিক ভবন, হাকিমপুর উপজেলা ফায়ার স্টেশন, স্বাধীনতা স্তম্ভ ও মুক্তিযুদ্ধে শহীদ আসাদুল্লাহ স্কোয়ার, বিরল মঙ্গলপুর পুলিশ তদন্ত কেন্দ্র, হাকিমপুর ফায়ার সার্ভিস স্টেশন, সম্মুখ সমর স্মৃতিস্তম্ভ, বীরগঞ্জের গাঙর ব্রিজ, কাহারোল উপজেলা মত্স্য ভবন, সেতাবগঞ্জ পৌরসভা ‘খ’ থেকে ‘ক’ শ্রেণীতে উন্নীতকরণ, দিনাজপুর প্রেসক্লাব ভবন, কাঞ্চন থেকে বিরল পর্যন্ত ছয় কিলোমিটার ও বিরল থেকে বিরল বর্ডার পর্যন্ত নয় কিলোমিটার রেল লাইনকে মিটারগেজ থেকে ব্রডগেজে রূপান্তর এবং বোচাগঞ্জ উপজেলা ডাক বাংলো ভবন সহ মোট ৩৬টি প্রকল্পের উদ্বোধন করবেন।
উল্লেখ্য, ২০০৮ সালের ২৪ ডিসেম্বর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সর্বশেষ দিনাজপুরে এসেছিলেন শেখ হাসিনা। তবে চলতি মেয়াদে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই দিনাজপুরে তার প্রথম সফর।

No comments:
Post a Comment