বিএনপি নেতা মির্জা ফখরুল যখন সংবাদ সম্মেলন করে
আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানাচ্ছেন, তখনই ফোন করে তার চিঠি
পাওয়ার কথা জানালেন আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলাম।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে
বিএনপির এ সংবাদ সম্মেলন শুরু হয়। এর আধ ঘণ্টা আগে ভারপ্রাপ্ত মহাসচিব
ফখরুলের চিঠি নিয়ে আওয়ামী লীগের মুখপাত্র আশরাফের বাড়ির উদ্দেশ্যে রওনা হন
বিএনপির তিন নেতা।
সংবাদ সম্মেলনের মাঝখানেই হঠাৎ ফোন ধরেন ফখরুল।
সালাম বিনিময়ের পর ফখরুল বলেন, “ধন্যবাদ, আমরা আশা করছি, আপনারা গুরুত্ব
দিয়ে আলোচনা শুরু করবেন।”
পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, সৈয়দ আশরাফ চিঠি পেয়েছেন এবং ধন্যবাদ জানিয়েছেন।
“উনি প্রধানমন্ত্রীর সঙ্গে দিনাজপুর যাচ্ছেন। সঙ্গে করে চিঠি নিয়ে যাচ্ছেন। তিনি বলেছেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করবেন।”
এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগও বুধবার সংবাদ সম্মেলন ডেকেছে।
দলের
উপ দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,
বুধবার বেলা ১১টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এই সংবাদ সম্মেলন করবেন।
No comments:
Post a Comment