বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ফোনে কথা
বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। মঙ্গলবার বেলা
১১টা ৩৮ মিনিটে গুলশানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করার সময়
সৈয়দ আশরাফুল ইসলাম মোবাইলে ফোন করেন।
ফোনে মির্জা আলমগীর সৈয়দ আশরাফকে বলেন, আমরা আমাদের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি। তিনি বলেন, আমরা এগিয়ে এসেছি। আশা করছি আপনারাও সংকট নিরসনে এগিয়ে আসবেন।
পরে তিনি এ সম্পর্কে সাংবাদিকদের বলেন, সৈয়দ আশরাফ সাহেবের সঙ্গে কথা হয়েছে। বিএনপি চেয়ারপারসন যে প্রস্তাব দিয়েছেন সেটা তিনি পেয়েছেন। এ সম্পর্কে তিনি প্রধানমন্ত্রীকে অবহিত করবেন।
উল্লেখ্য, এ সময় সৈয়দ আশরাফুল ইসলামের বাসায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেয়া নির্বাচনকালীন সরকারের প্রস্তাবনা সংবলিত চিঠি নিয়ে ৩ সদস্যের বিএনপির একটি প্রতিনিধি দল যান।

No comments:
Post a Comment